Browse Categories
Society of Audiology in Bangladesh
About Membership

Join our community of audiology professionals and students

সদস্যপদ

সোসাইটি অব অডিওলজি ইন বাংলাদেশ

সোসাইটি অব অডিওলজি ইন বাংলাদেশ এমন পেশাজীবী, প্রতিষ্ঠান ও সমর্থকদের স্বাগত জানায়, যারা বাংলাদেশে অডিওলজি, শ্রবণ স্বাস্থ্য এবং পুনর্বাসন সেবার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সকল সদস্যপদ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় এবং নির্বাহী পরিষদ (Executive Committee – EC) কর্তৃক অনুমোদিত হয়।

সদস্যপদের ধরন

এই সোসাইটিতে মোট আট (০৮) ধরনের সদস্যপদ রয়েছে:

  • ১. প্রতিষ্ঠাতা সদস্য
  • ২. আজীবন সদস্য
  • ৩. সাধারণ সদস্য
  • ৪. দাতা সদস্য
  • ৫. সহযোগী / নেটওয়ার্ক সদস্য
  • ৬. প্রকল্প সদস্য (সুবিধাভোগী)
  • ৭. কো-অপ্টেড নির্বাহী পরিষদ সদস্য
  • ৮. শিক্ষার্থী সদস্য

১. প্রতিষ্ঠাতা সদস্য
  • সোসাইটির প্রথম নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ
  • প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃত
  • গঠনতন্ত্রে বর্ণিত অধিকার ও দায়িত্ব প্রযোজ্য

২. আজীবন সদস্য
  • যেকোনো বাংলাদেশি নাগরিক যিনি ৳ ১,০০,০০০ (এক লক্ষ টাকা) অনুদান প্রদান করবেন
  • আজীবনের জন্য সদস্যপদ কার্যকর
  • নির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে সদস্যপদ প্রদান
  • ভোটাধিকার নেই

৩. সাধারণ সদস্য

ধর্ম, বর্ণ, লিঙ্গ বা মতভেদ নির্বিশেষে যেকোনো বাংলাদেশি নাগরিক নিম্নোক্ত শর্তে সাধারণ সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন:

যোগ্যতার শর্ত

  • সোসাইটির স্মারক দলিল (Memorandum of Association) ও গঠনতন্ত্র মেনে চলতে সম্মত হতে হবে
  • অডিওলজি ও শ্রবণ স্বাস্থ্যসেবার কল্যাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে
  • স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা অথবা পেশায় দীর্ঘমেয়াদি উল্লেখযোগ্য অবদান থাকতে হবে

পেশাগত গ্রেডিং কাঠামো

গ্রেড–১: অডিওলজিস্ট

নিম্নলিখিত যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:

  • অডিওলজি ও স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে স্নাতক বা স্নাতকোত্তর
  • অডিওলজিতে স্নাতক বা স্নাতকোত্তর
  • হিয়ারিং ও স্পিচ সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর
  • ডক্টর অব অডিওলজি (AuD)
  • অডিওলজি বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি

গ্রেড–২: অডিওমেট্রিস্ট

  • হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ ও স্পিচ বিষয়ে ডিপ্লোমা
  • অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স (ATC) অথবা ডিপ্লোমা ইন অডিওমেট্রি
  • ন্যূনতম ১০ (দশ) বছরের বাস্তব পেশাগত অভিজ্ঞতা

গ্রেড–৩: অডিওমেট্রিস্ট

  • হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ ও স্পিচ বিষয়ে ডিপ্লোমা
  • অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স (ATC) অথবা ডিপ্লোমা ইন অডিওমেট্রি
  • ১০ বছরের কম পেশাগত অভিজ্ঞতা

বিশেষ বিবেচনা

  • বাংলাদেশে অডিওলজি বা শ্রবণ স্বাস্থ্যখাতে ২৫ বছরের বেশি সময় ধরে পেশাগতভাবে যুক্ত ব্যক্তিগণ
  • যাদের পেশাটির বিকাশে উল্লেখযোগ্য অবদান রয়েছে

সদস্যপদ ফি

ভর্তি ফি: ৳ ৫,০০০
বার্ষিক চাঁদা: ৳ ২,০০০
(নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ফি পরিবর্তনযোগ্য)

অধিকার ও সুযোগ-সুবিধা

  • সাধারণ সদস্যদের ভোটাধিকার রয়েছে
  • শুধুমাত্র গ্রেড–১ ও গ্রেড–২ সাধারণ সদস্যগণ নির্বাহী পরিষদের সদস্য হতে পারবেন

সদস্যসংখ্যা নিয়ন্ত্রণ

  • সংগঠনের সক্ষমতা ও ব্যবস্থাপনার বিষয় বিবেচনা করে সাধারণ সদস্যদের সংখ্যা নির্বাহী পরিষদ নির্ধারণ করবে

৪. দাতা সদস্য
  • নির্বাহী পরিষদ কর্তৃক নির্বাচিত ব্যক্তি
  • আর্থিক বা বস্তুগত অনুদানের ভিত্তিতে সদস্যপদ প্রদান
  • ভোটাধিকার নেই

৫. সহযোগী / নেটওয়ার্ক সদস্য

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত:

  • বিভিন্ন সমিতি
  • এনজিও
  • নেটওয়ার্ক বা প্রতিষ্ঠান
  • নির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্তি
  • ভোটাধিকার নেই

৬. প্রকল্প সদস্য (সুবিধাভোগী)
  • সোসাইটির প্রকল্প বা কর্মসূচির সুবিধাভোগী ব্যক্তিবর্গ
  • শুধুমাত্র সুবিধাভোগী হিসেবে স্বীকৃত
  • ভোটাধিকার নেই

৭. কো-অপ্টেড নির্বাহী পরিষদ সদস্য
  • নির্বাহী পরিষদের কোনো শূন্য পদ সাধারণ সদস্যদের মধ্য থেকে পূরণ করা যেতে পারে
  • উপস্থিত নির্বাহী পরিষদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে
  • পরবর্তী নির্বাহী পরিষদ নির্বাচন পর্যন্ত পদ বহাল থাকবে

৮. শিক্ষার্থী সদস্য

শিক্ষার্থী সদস্যপদ অডিওলজি, হিয়ারিং সায়েন্স, স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্পৃক্ত ও সহায়তা করার উদ্দেশ্যে প্রবর্তিত।

যোগ্যতা

  • স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে
  • প্রয়োজনে শিক্ষার্থী পরিচয়পত্র বা সনদ দাখিল করতে হতে পারে

সুযোগ-সুবিধা

  • ✅ সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ
  • 🎟 সোসাইটির সম্মেলন, সেমিনার ও ওয়ার্কশপে বিশেষ ছাড়
  • 🎓 সোসাইটির আয়োজিত ফ্রি ওয়েবিনার ও অনলাইন প্রশিক্ষণ
  • 📚 নির্বাচিত শিক্ষা উপকরণ ও রেকর্ডেড সেশন ব্যবহারের সুযোগ
  • 🧑‍🏫 ক্যারিয়ার গাইডেন্স ও মেন্টরশিপ সেশন-এ অংশগ্রহণ
  • 🪪 ডিজিটাল শিক্ষার্থী সদস্যপদ আইডি
  • 📜 প্রশিক্ষণ ও ওয়েবিনারে অংশগ্রহণের জন্য ই-সার্টিফিকেট
  • 📢 নিম্নোক্ত বিষয়ে আগাম তথ্য প্রাপ্তি:
    • ইন্টার্নশিপ
    • প্রশিক্ষণ
    • একাডেমিক ও পেশাগত অনুষ্ঠান
  • 🤝 সোসাইটির বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সুযোগ

সীমাবদ্ধতা

  • ভোটাধিকার নেই
  • নির্বাহী পরিষদের সদস্য হওয়ার যোগ্য নন

সদস্যপদের মেয়াদ

  • শিক্ষাকালীন সময় পর্যন্ত বৈধ
  • শিক্ষাজীবন সম্পন্ন করার পর যোগ্যতা সাপেক্ষে সাধারণ সদস্যপদে উন্নীত হওয়ার জন্য আবেদন করা যাবে

নির্বাহী পরিষদ (EC): যোগ্যতা ও কাঠামো
  • শুধুমাত্র গ্রেড–১ ও গ্রেড–২ পেশাজীবীগণ নির্বাহী পরিষদের সদস্য হতে পারবেন
  • নির্বাচন/মনোনয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ:
    • সংগঠনের জন্য সময় ও শ্রম প্রদানে আগ্রহ
    • নেতৃত্বগুণ
    • অনুদান ও সম্পদ সংগ্রহের সক্ষমতা
    • যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের দক্ষতা
    • লিঙ্গ সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব
  • সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে গ্রেড–১ পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন, তবে নির্বাচন ভোটের মাধ্যমে সম্পন্ন হবে

নির্বাহী পরিষদের গঠন

৬০%
গ্রেড–১
৪০%
গ্রেড–২

Membership

Society of Audiology in Bangladesh

The Society of Audiology in Bangladesh welcomes professionals, organizations, and supporters who are committed to advancing audiology, hearing health, and rehabilitation services in Bangladesh. All memberships are governed by the Society's Constitution and approved by the Executive Committee (EC).

Types of Membership

The Society has Eight (08) categories of membership:

  • 1. Founder Member
  • 2. Life Member
  • 3. General Member
  • 4. Donor Member
  • 5. Associate / Network Member
  • 6. Project Member (Beneficiary)
  • 7. Co-opted Executive Committee Member
  • 8. Student Member

1. Founder Member
  • Members of the first Executive Committee of the Society
  • Recognized as founding members
  • Rights and responsibilities as defined by the Constitution

2. Life Member
  • Any Bangladeshi citizen who donates BDT 100,000
  • Lifetime membership
  • Selection subject to approval of the Executive Committee
  • No voting rights

3. General Member

Any Bangladeshi citizen, regardless of religion, caste, or creed, may apply for General Membership subject to the following conditions:

Eligibility Criteria

  • Must agree to abide by the Memorandum of Association and Constitution
  • Must be committed to the welfare and development of audiology and hearing health services
  • Must hold recognized academic or professional qualifications or have significant long-term contribution to the profession

Professional Grading Framework

Grade 1 – Audiologist

Professionals holding any of the following qualifications:

  • Bachelor's or Master's degree in Audiology & Speech-Language Pathology
  • Bachelor's or Master's degree in Audiology
  • Bachelor's or Master's degree in Hearing & Speech Science
  • Doctor of Audiology (AuD)
  • PhD in Audiology or related discipline

Grade 2 – Audiometrist

  • Diploma in Hearing, Language & Speech
  • Audiometry Technician Course (ATC) or Diploma in Audiometry
  • Minimum 10 years of practical working experience

Grade 3 – Audiometrist

  • Diploma in Hearing, Language & Speech
  • Audiometry Technician Course (ATC) or Diploma in Audiometry
  • Less than 10 years of practical working experience

Special Consideration

  • Individuals with 25+ years of professional involvement in audiology or hearing health services in Bangladesh
  • Must have made a significant contribution to the establishment and development of the profession

Membership Fees

Admission Fee: BDT 5,000
Annual Subscription: BDT 2,000
(Fees may be revised by the Executive Committee from time to time.)

Rights & Privileges

  • General Members have voting rights
  • Only Grade 1 and Grade 2 General Members are eligible for Executive Committee (EC) positions

Membership Control

  • Enrollment and total number of General Members are determined by the Executive Committee, based on organizational capacity and management considerations

4. Donor Member
  • Individuals selected by the Executive Committee for financial or material contributions
  • Donation amount/type determined by the EC
  • No voting rights

5. Associate / Network Member
  • Associations, NGOs, or organizations aligned with the objectives of the Society
  • Admission subject to Executive Committee approval
  • No voting rights

6. Project Member (Beneficiary)
  • Individuals benefiting from Society projects or programs
  • Recognized as beneficiaries only
  • No voting rights

7. Co-opted Executive Committee Member
  • Any vacancy in the Executive Committee may be filled from among General Members
  • Decision requires majority approval of EC members present in a meeting
  • Co-opted members shall hold office until the next EC election

8. Student Member

Student Membership is designed to engage and support students pursuing education in audiology, hearing science, speech-language pathology, and related disciplines.

Eligibility

  • Must be a currently enrolled student in a recognized academic institution
  • Proof of student status may be required

Benefits

  • ✅ Free of cost membership
  • 🎟 Special discounted access to Society conferences, seminars, and workshops
  • 🎓 Free webinars and online training programs organized by the Society
  • 📚 Access to selected learning resources and recorded sessions
  • 🧑‍🏫 Participation in career guidance and mentorship sessions
  • 🪪 Digital Student Membership ID
  • 📜 E-certificates for webinar and training participation
  • 📢 Early access to announcements on:
    • Internships
    • Trainings
    • Academic and professional events
  • 🤝 Opportunity to work as volunteers in Society programs and events

Limitations

  • No voting rights
  • Not eligible for Executive Committee positions

Membership Validity

  • Valid during the period of study
  • Student Members may apply for upgrade to General Membership upon completion of academic qualification, subject to eligibility criteria

Executive Committee (EC) Eligibility & Composition
  • Only Grade 1 and Grade 2 professionals are eligible for EC membership
  • Selection based on:
    • Commitment and willingness to serve
    • Leadership qualities
    • Donor and resource mobilization capacity
    • Communication and rapport-building skills
    • Gender sensitivity and inclusiveness
  • Priority for key positions (President, General Secretary, etc.) is given to Grade 1 professionals but elected by Vote.

EC composition:

60%
Grade 1
40%
Grade 2